Terms and Conditions

শর্তাবলী (Terms and Conditions)

Suhag Tailor Education – এ আপনাকে স্বাগতম। আমাদের ওয়েবসাইট (suhagtailor.com) ভিজিট করা এবং আমাদের অনলাইন কোর্সে ভর্তি হওয়ার মাধ্যমে আপনি নিচের শর্তাবলী মেনে নিচ্ছেন বলে গণ্য হবে। অনুগ্রহ করে শর্তগুলো মনোযোগ দিয়ে পড়ুন।

১. অ্যাকাউন্ট তৈরি ও নিরাপত্তা
আমাদের কোর্সে অংশ নেওয়ার জন্য আপনাকে সঠিক তথ্য (নাম, সচল মোবাইল নম্বর ও ইমেইল) দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ও নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব সম্পূর্ণ আপনার। অ্যাকাউন্টের কোনো অপব্যবহারের জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

২. কোর্সে ভর্তি ও পেমেন্ট
আমাদের প্ল্যাটফর্মে যেকোনো পেইড কোর্সে অ্যাক্সেস পেতে হলে নির্ধারিত কোর্স ফি সম্পূর্ণ পরিশোধ করতে হবে।পেমেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ার পর এবং আমাদের টিম কর্তৃক তা যাচাইয়ের পর আপনার অ্যাকাউন্টে কোর্সটি চালু (Activate) করে দেওয়া হবে।

৩. মেধা সম্পদ ও ব্যবহার বিধি (Intellectual Property)
এই ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট, যেমন— ভিডিও লেসন, পিডিএফ গাইড, ইমেজ, টেক্সট এবং অন্যান্য শিক্ষণ সামগ্রী সম্পূর্ণভাবে সুহাগ টেইলার্স এডুকেশন-এর নিজস্ব সম্পত্তি।কোর্সের কোনো ভিডিও বা কন্টেন্ট কোনো অবস্থাতেই ডাউনলোড করা, রেকর্ড করা, অন্য কোথাও শেয়ার করা, বিক্রি করা বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়ম লঙ্ঘন করলে উক্ত শিক্ষার্থীর অ্যাকাউন্ট কোনো নোটিশ ছাড়াই স্থায়ীভাবে বাতিল করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

৪. কোর্স অ্যাক্সেস ও সাপোর্ট
একবার কোর্সে সফলভাবে ভর্তি হওয়ার পর আপনি নিয়ম অনুযায়ী কোর্সের লেসনগুলো দেখার সুযোগ পাবেন। কোর্স সংক্রান্ত যেকোনো কারিগরি সমস্যা বা সেলাই বিষয়ক প্রশ্নের জন্য আমাদের নির্ধারিত সাপোর্ট চ্যানেলে (যেমন:হোয়াইটস আপ, ফেসবুক মেসেঞ্জার/যোগাযোগ পেজ) যোগাযোগ করতে হবে।

৫. রিফান্ড পলিসি (Refund Policy)
যেহেতু এটি একটি ডিজিটাল অনলাইন কোর্স (ভিডিও লেসন), তাই কোর্সে সফলভাবে ভর্তি হয়ে যাওয়ার পর এবং কন্টেন্টের অ্যাক্সেস পেয়ে যাওয়ার পর কোনো প্রকার রিফান্ড বা টাকা ফেরতের আবেদন গ্রহণযোগ্য নয়। ভর্তির পূর্বে অবশ্যই কোর্সের বিবরণ ভালো করে দেখে নেবেন।

৬. শর্তাবলীর পরিবর্তন
সুহাগ টেইলার্স এডুকেশন যেকোনো সময় এই শর্তাবলীর যেকোনো নিয়ম পরিবর্তন, পরিমার্জন বা নতুন নিয়ম যুক্ত করার অধিকার সংরক্ষণ করে। যেকোনো পরিবর্তনের পর আপনি ওয়েবসাইট ব্যবহার জারি রাখলে তা নতুন শর্তাবলীর সম্মতি হিসেবে গণ্য হবে।

যোগাযোগ
এই শর্তাবলী নিয়ে আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের ওয়েবসাইটের যোগাযোগ পেজে গিয়ে অথবা অফিশিয়াল যোগাযোগ মাধ্যমে আমাদের সাথে কথা বলতে পারেন।

error: Content is protected !!